সোমবার রাতে রাজধানীর হাতিরপুলের একটি ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাতিরপুলের মেরুন প্লাজা নামের একটি ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য সংগ্রহ চলছে।