রাজধানীর বাড্ডা লিংক রোডে মালবাহী একটি ট্রাক উল্টে রাস্তার উপর পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে রামপুরাগামী কার্টনবোঝাই ওই ট্রাক সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, ট্রাকটি সরানোর পর সকাল সাড়ে ১০টার দিকেও প্রগতি সরণিতে লম্বা যানজট দেখা গেছে; দুর্ভোগে পড়েছে অফিসগামী হাজারো মানুষ।
হাতিরঝিল সংলগ্ন এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকালের তুলনায় যানজট কিছুটা কমেছে। তবে সকালে অফিসগামী মানুষের জন্য যানবাহনের তীব্র চাপ থাকায় পরিস্থতি স্বাভাবিক হচ্ছে না। প্রধান সড়ক বন্ধ থাকায় বাড্ডার অলিগলিতেও ছড়িয়ে পড়ে যানজট; দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও। শত শত মানুষকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়।