আইসিটি এক্সপো শুরু বৃহস্পতিবার

৩ মার্চ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। তিন দিনের এ মেলার আয়োজন করছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
 
মেলায় ‘ইন্টারনেট অব থিংস’সহ প্রযুক্তিনির্ভর জীবনধারার নানা উপাদান তুলে ধরা হবে।
 
এ ব্যাপারে বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ জানান, হার্ডওয়্যার-সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে জানানো, এর উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই এই আয়োজন।