২৪তম বার্ষিক ইউএস ট্রেড শো বৃহস্পতিবার ৩ থেকে ৫ই মার্চ পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ অ্যামেরিকান চেম্বার অফ কমার্সের যৌথ অংশীদারিতে প্রদর্শনীটি আয়োজন করছে।
ট্রেড শো’তে শতাধিক আমেরিকান বুথ থাকবে ও বাংলাদেশে পাওয়া যায় এমন আমেরিকান পণ্য এবং সেবা পাওয়া যাবে। দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর ফলে ইউএস ট্রেড শো বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ককে আরো গভীর এবং প্রশস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউএস ট্রেড শো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী অংশীদারিত্বকেও তুলে ধরে বলে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। তিনি বলেন, আমরা আনন্দিত যে ২০১৫ সালে দুই দেশের মধ্যকার বাণিজ্য সাত বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই ট্রেড শো আমাদের বাণিজ্য আরো বাড়াতে সাহায্য করবে।