বগি চ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকায় কমিউটার ট্রেনের হুক ভেঙে বগি চ্যুত হওয়ায় বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
 
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের সঙ্গে পেছনের বগির সংযোগকারী হুক (বাফার স্প্রিং) ভেঙে গিয়ে বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এতে সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 
 
আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন কমপক্ষে ট্রেনের ১০ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।