মনপুরায় আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পত্র দাখিল

৩১ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২ মার্চ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশন কর্তৃক ইউপি নির্বাচনের তফসিল ঘোষনার পর সরগরম হয়ে উঠেছে মনপুরার নির্বাচনী মাঠ।উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে রির্টানিং অফিসারের কাছে দলীয় প্রতীক মনোনীত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 
 
অপর দিকে মেম্বার প্রার্থীরাও তাদের আত্মীয়-স্বজন নিয়ে নির্বাচন অফিসে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছে।
 
জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩ নম্বর উত্তর সাকুচিয়া ও ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ মার্চ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন এবং বিএনপি মনোনীত মো. রফিকুল ইসলাম ও ৪নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. অলিউল্যাহ কাজল ও বিএনপি মনোনীত মো. জামাল উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
 
আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম শাহজাহান, সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক, আ. লতিফ ভূইয়া, আলহাজ্ব সেলিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ কামাল, দফতর সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, প্রচার সম্পাদক মো. ছালাহউদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।