জামিনে মুক্তি পেলেন গাজীপুরের মেয়র মান্নান

 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারডেম হাসপাতাল থেকে মুক্তি পান তিনি।
 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি মুক্তি পেয়েছেন। তবে অসুস্থ থাকায় বারডেম হাসপাতালে এখনো চিকিত্সাধীন।’