শিবপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার সিরারকান্দা থেকে আরমান দর্জি (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, আরমান দর্জি মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। বুধবার সকালে এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে ঘড়িয়া বিল পাড় লাশটি দেখতে পান। পরে এলাকাবাসীকে বিষয়টি জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
শিবপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।