টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
 
বুধবার ফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দলপতি শহিদ আফ্রিদি । মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
 
তিন ম্যাচের দুটিতে জিতে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে জিতলে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নুরুল হাসান সোহান ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. আবু হায়দার
১১. তাসকিন আহমেদ।