ফেনী জেলার ফুলগাজী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করতে নির্বাচন কমিশন জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছে।
এছাড়া, ফেনী জেলার পরশুরাম উপজেলার চিখিলা, বক্সমাহমুদ ও মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল ৩ মার্চ পর্যন্ত এ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।