জিতলেই ফাইনাল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এশিয়া কাপে পাকিস্তানের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৫৬ রান।
মোহম্মাদ আমিরের বলে ৬ মেরে রানের সূচনা করেন তামিম ইকবাল। কিন্তু তিনি এই রানকে বেশি দূর টেনে নিতে পারেননি। মোহম্মাদ ইরফানের বলে তিনি আউট হন। তার আগে ৪ বলে তিনি ৭ রান করেন। আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১৫ বলে ১৪ রান করেন সাব্বির রহমান। ৩৩ রানে ব্যাট করছে সৌম্য সরকার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১২৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৩০ রান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নুরুল হাসান সোহান ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. আবু হায়দার
১১. তাসকিন আহমেদ।
১১. তাসকিন আহমেদ।