চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাকের চাপায় কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এম মঈনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দায়িত্বরত অবস্থায় পল্লী বিদ্যুৎ মোড়ে একটি ট্রাককে থামার সংকেত দেন ওই দুই পুলিশ কর্মকর্তা। কিন্তু ট্রাক না থামিয়ে চালক বেপরোয়াভাবে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের লাশ থানায় রাখা হয়েছে।