সোনারগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মোস্তফা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের ইয়াজউদ্দীনের ছেলে মোস্তফা (৩০) ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চৌরাস্তা আফিয়া সিএনজি স্টেশনের সামনে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোস্তফাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে প্রেরন করেন।