বিশ্বকাপ উপলক্ষ্যে স্যামসাং এর টিভিতে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

ক্রিকেট মৌসুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মুল্যে নির্ধারিত মডেলের টিভি বাজারে নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স। স্যামসাং কার্ভড সিরিজ, জয় স্মার্ট সিরিজ, স্যামসাং স্মার্ট সিরিজ এবং স্যামসাং এলইডি সিরিজের বিভিন্ন মডেলের টিভিতে ক্রেতারা নতুন মুল্যে কিনতে পারবেন। স্যামসাং এসব মডেলের টিভিতে সর্বনিম্ন ২ হাজার ৮৫০ টাকা থেকে  সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
 
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় তারা।
 
গ্রাহকদের জন্য মুল্য ছাড় থাকছে স্যামসাং কার্ভড সিরিজ মডেলের ৩২”, ৪০”, ৪৮” এবং ৫৫” এবং স্মার্ট টিভি সিরিজের ৪০”, ৪৮” এবং ৫৫” মডেলের টিভিতে। শুধু তাই নয়, জয় প্লাস সিরিজের ৩২” ও ৪০” এবং স্যামসাং এলইডি মডেলের ২৩”, ৩২” এবং ৪০” টিভিতেও এই অফার ক্রেতারা উপভোগ করতে পারবেন।
 
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, গ্রাহকদের সেরা পণ্যের অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে উদ্ভাবন-ই সেরা পথ। আমাদের দেশের মানুষ ক্রিকেট নিয়ে অত্যন্ত উৎসাহী। দর্শকরা যেন, টি-২০ বিশ্বকাপ এর বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে পারেন সেজন্য স্যামসাং, তার গ্রাহকদের চমৎকৃত করতে নির্দিষ্ট টিভি মডেলগুলো আকর্ষণীয় মুল্যে বাজারে নিয়ে এসেছে।’