মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, দেশে মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচেয়ে বেশি। ইলিশ ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে ইলিশের অবদান কাজে লাগানো সম্ভব। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। মৎস্যজীবীদের চেষ্টায় এটা সম্ভব হয়েছে। মৎস্যজীবীরাই বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জল করেছে।
 
বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ চত্বরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন, নৌ-পুলিশের উপ-মহাপরিদর্শক এম মরিরুজ্জামান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক ফনি ভুষণ মালু প্রমুখ।  পরে মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রা বের হয়।