চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবৈধভাবে নেয়া ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
বৃহস্পতিবার নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান কেজিডিসিএলের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) হাসান সোহরাব।
তিনি বলেন, এন জে শরিফ ও মোহাম্মদ জাহিদ নামে দুজন অবৈধভাবে সংযোগ নিয়ে তাদের মালিকানাধীন ঘরে এসব সংযোগ দিয়েছিলেন। দুই ইঞ্চি ব্যাসের একটি অবৈধ সংযোগের মাধ্যমে ৪০টি বসতিতে সংযোগ দেয়া হয়েছিল। তবে অভিযানের সময় শরিফ ও জাহিদকে পাওয়া যায়নি।