রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী মারা গেছেন। তার নাম আবুল কালাম আজাদ (৪৭)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ভোলার চরফ্যাশনের ১ নম্বর ওয়ার্ড এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।
উত্তরা পূর্ব থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, হাউজ বিল্ডিং এলাকার ফুট ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের একটি গাড়ি আবুল কালামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় জড়িত ঘাতক গাড়ি ও চালককে পুলিশ আটক করেছে।