পরশুরামে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন ৩ চেয়ারম্যান প্রার্থী

ফেনীর পরশুরামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সময় একদিন বড়ালেও ১০ জন ইউপি সদস্য প্রার্থী ছাড়া কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
 
এদিকে পরশুরাম উপজেলায়  আওয়ামী লীগ মনোনিত ৩ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে মো. জাকির হোসেন, মির্জানগর ইউনিয়নের মো. নূরুজ্জামান ওরফে ভুট্টু ও চিথলিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন। তিনজনই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী।
 
রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কমকর্তা মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।