সার্ক দেশগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন এস কে সিনহা

দু’দিন ব্যাপী সার্ক দেশগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ৫ ও ৬ মার্চ নেপালের কাঠমান্ডুতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে শুক্রবার বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। 
 
সার্ক দেশগুলোর প্রধান বিচারপতিদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এতে বিভিন্ন দেশের প্রধান বিচারপতিরা বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে পারস্পারিক মতবিনিময় করে থাকেন। সম্মেলন শেষে ৭ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহা দেশে ফিরবেন বলে জানান তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান।