কক্সবাজারে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় মোরশেদ আলী (২৫) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চান্দের বাপেরপাড়ার আলী হোসেনের ছেলে ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ।
 
নিহতের পরিবারের লোকজন জানায়, মাগরিবের পর একদল যুবক অস্ত্র হাতে তাদের বাড়িতে হামলা করে। মোরশেদকে তারা কুপিয়ে আহত করে। মোরশেদ মাটিতে লুটে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।