শেরপুরে যুবককে জবাই করে হত্যা

ঝিনাইদহের হরিনাকুণ্ড থেকে হাত-পা বাঁধা জসিম উদ্দিন (২২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হিঙ্গারপাড়া গ্রামের কুঠিপাড়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
জসিম কালুহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি গান্না ইউনিয়নের শিবিরের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, বেলেখাল বাজারে গ্রাম ডাক্তার সমির উদ্দিন হত্যার পর তিনি পলাতক ছিলেন। 
 
হরিনাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ওই গ্রামের মাঠে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।