কুমিল্লায় একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ মীর আহম্মেদ টোয়ান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামে এ অভিযান চালায়। সে ওই গ্রামের আবদুর রশীদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার ভোর রাতে মীর আহম্মেদ টোয়ানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ র্যাব তাকে আটক করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।