অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসিধর্মী হলিউডের ছবি ‘জঙ্গল বুক অরিজিন’ এ মুগলির দত্তক মায়ের চরিত্রে অভিনয় করছেন ফ্রিদা পিন্টো। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সারকিস।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ডি সারকিস ‘বালু’র চরিত্রে অভিনয় করছেন, বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনয় করছেন ‘শের খানে’র চরিত্রে, ক্রিস্টেন বালে অভিনয় করছেন ‘বাঘেরা’ ও কেট ব্লানচেট অভিনয় করছেন ‘কা’র চরিত্রে অভিনয় করছেন। আর ‘মুগলি’ চরিত্রে অভিনয় করবেন রোহান চন্দ।
ছবিতে কাজ করা নিয়ে ফ্রিদা বলেছেন, ছবিটির একটা অংশ হতে পেরে আমি খুবই উত্তেজিত। আমি মুগলির দত্তক মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি ‘জঙ্গল বুক’ বইটা পড়েছি । এছাড়া ভারতে প্রচারিত টিখি সিরিজটিও দেখেছি। ছবিটার অংশ হতে পেরে আমার শৈশবকে মনে করিয়ে দিচ্ছে।
আগামী বছর ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।