মুক্তাগাছায় কৃষকের ‘আত্মহত্যা’

 
ময়মনসিংহের মুক্তাগাছায় ফাঁসিতে ঝুলে আইয়ুব আলী (৫০) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
জানা গেছে, সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান।
 
এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিপন জানান, শুক্রবার রাতের কোন এক সময় ফাঁসিতে ঝুলে আইয়ুব আলী আত্মহত্যা করেন।
 
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।