ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়।
আগামী ২০ মার্চ পৌরসভাটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে আনন্দঘন পরিবেশে দলীয় সমর্থিতদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের স্ব স্ব প্রতীক সংগ্রহ করে।
এবার পৌরসভায় ৫ জন মেয়র প্রার্থী, ১২জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৪৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার নির্বাচন অফিসার ও কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার জাহাঙ্গীর হোসেন এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।