কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

ঝিনাইদহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ মোক্তার শেখ নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার ভোরে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের পাতবিলা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া মোক্তার শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের লিয়াকত শেখে ছেলে।
 
পুলিশ জানায়, কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের পাতবিলা ব্রিজ এলাকায় নৈশ কোচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল এমন খবর পায় তারা। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় মোক্তার হোসেনকে। 
 
পরে তার দেহ তল্লাশি করে একটি পাইপ গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
 
ডাকাত মোক্তার হোসেনের নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।