চুয়াডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আসান নগরে রাস্তায় গাছ ফেলে দুইটি পিকনিকের বাসসহ ১০-১২টি যানবাহনে ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন- ফরহাদ, আব্দুল আলিম , বিপ্লব, প্রমি, বশির ও সাবেরসহ অন্তত ১২ জন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪-১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বেড়িকেড দিয়ে দু’দিক থেকে আসা দুটি পিকনিকের বাস, ট্রাকসহ ১০-১২টি যানবাহন গতিরোধ করে এ সময় ডাকাতরা কমপক্ষে ১২জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে নগদ টাকা, সোনার গহনাসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 
 
আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।