ওয়ার্ল্ড টি টোয়েন্টি উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিক্স নির্ধারিত মডেলের টিভিতে মূল্যছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। স্যামসাং কার্ভড সিরিজ, জয় স্মার্ট সিরিজ, স্যামসাং স্মার্ট সিরিজ এবং স্যামসাং এলইডি সিরিজের বিভিন্ন মডেলের টিভিতে সর্বনিম্ন ২ হাজার ৮৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং কার্ভড সিরিজ মডেলের ৩২”, ৪০”, ৪৮” এবং ৫৫” এবং স্মার্ট টিভি সিরিজের ৪০”, ৪৮” এবং ৫৫” মডেলের টিভিতে মূল্য ছাড় থাকছে। এছাড়া জয় প্লাস সিরিজের ৩২” ও ৪০” এবং স্যামসাং এলইডি মডেলের ২৩”, ৩২” এবং ৪০” টিভিতেও এই অনন্য অফার ক্রেতারা উপভোগ করতে পারবেন। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ বলেন, আমাদের দেশের মানুষ ক্রিকেট নিয়ে অত্যন্ত উৎসাহী। এ দেশী দর্শকরা যেন, ওয়ার্ল্ড টি টোয়েন্টি ২০১৬এর বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে পারেন সেজন্য স্যামসাং, তার গ্রাহকদের চমৎকৃত করতে নির্দিষ্ট টিভি মডেলগুলো আকর্ষণীয় মূল্যে বাজারে নিয়ে এসেছে।