বাংলাদেশ আইসিটি এক্সপো’তে স্মার্ট টেকনোলজিস এর অফার

৩ মার্চ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। উক্ত মেলায় বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস।
 
মেলায় স্মার্ট প্যাভিলিয়ন থেকে এইচপি ল্যাপটপ কিনলেই কাস্টমারগন পাবেন একটি ওয়্যারলেস মাউস ও শপিং ভাউচার, ডেল ল্যাপটপ এর সাথে থাকছে আকর্ষনীয় টি-শার্ট ও শপিং ভাউচার, স্যামসাং প্রিন্টার ও মনিটর এর সাথে একটি করে কফি মগ, বেনকিউ প্রজেক্টর এর সাথে একটি প্রজেক্টর স্ক্রিন, এক্সটিম স্পীকার এর সাথে আকর্ষণীয় টি-শার্ট ও অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির সাথে আকর্ষণীয় টারগাস ল্যাপডেস্ক ফ্রি। তাছাড়াও টুইনমস, কোরশেয়ার, পিএনওয়াই, পাওয়ারপ্যাক, টারগাস, ডিলাক্স এবং তোশিবা পণ্যে থাকছে ২০% থেকে ৩০% মূল্যহ্রাস। তাছাড়াও গেমারদের জন্য গিগাবাইট ব্রান্ডের উদ্যোগে চলছে জি১ গেমিং কনটেস্ট।