সুন্দরগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের সময় প্রথম দিনে তারাপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
 
তারা হলেন- একরামুল হক চৌধুরী ও নুরুজ্জামান মিয়া।
 
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল মালেক জানায়, তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।