টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মার্চের ৮ তারিখ ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ চলার পাশাপাশি ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে নারীদের টুর্নামেন্টও।
এর আগে শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা আলমের দল।
ফতুল্লাতে চলছে বিশ্বকাপ প্রস্তুতি। দলের কোচ জানাক গামেজ বলেন, 'টুর্নামেন্টের মূল পর্বে খেলার আগে ১০ এবং ১২ মার্চ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মেয়েরা।'
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৫ মার্চ গ্রুপ 'বি' থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।