সাটুরিয়ায় ট্রাকচাপায় দুইজন নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়।

আরো পড়ুন : ঠাকুরগাঁওয়ে ফের ‘নিপার’ লক্ষণ নিয়ে হাসপাতালে তিনজন

তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি