'কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনে সাফল্যের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। আর শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাই আমাদেরকে নিয়মিত ক্রীড়া চর্চা বা খেলাধুলা করতে হবে।' কনটেন্ট প্রোভাইডার প্রিমিয়ার লিগ (সিপিপিএল) এর উদ্বোধনী অনুষ্ঠানে বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কনটেন্ট প্রোভাইডার অ্যান্ড অ্যাগ্রিগেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিপিএএবি) সভাপতি এটিএম মাহবুবুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠ ও শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। দেশের শীর্ষস্থানীয় ৮টি টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস কনটেন্ট প্রোভাইডার (সিপি) প্রতিষ্ঠান এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে।