টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হল। লাল জার্সি, হাতের অংশটুকু সবুজ। ট্রাউজারটাও লাল। শনিবার সকাল থেকে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাব্য জার্সি হতে পারে এটি।
তবে বিশ্বকাপে বাংলাদেশ কোন জার্সি পরে খেলবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বকাপে জার্সির স্পনসর প্রতিষ্ঠানের উদ্যোগে অনুশীলন চলার সময়ে ফটোসেশন হয়েছে বাংলাদেশ দলের। তাতে সবুজ ও লাল, দুই ধরনের জার্সি পরেই ছবি তুলেছেন মাশরাফিরা।
কিন্তু শেষ পর্যন্ত কোন জার্সিটি দলের বিশ্বকাপ জার্সি হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। মাশরাফিদের পছন্দ অবশ্য লাল জার্সিই। তবে শেষ পর্যন্ত কোন জার্সি পড়ে টাইগাররা মাঠ মাতাবেন সেজন্য একটু অপেক্ষা করতে হবে।