কুমিল্লায় ভুয়া ডিবি কর্মকর্তা আটক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মো সুমন (৩৬) নামের এক ভুয়া ডিবি কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লাস্থ র‌্যাব ১১ সিপিসি-২ এর একটি অপারেশন দল কুমিল্লা মহানগরীর রামমালা রোড এলাকা থেকে ওই ভুয়া ডিবি অফিসারকে গ্রেফতার করে।
 
কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, গ্রেফতারকৃত ওই যুবক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ডিবি অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। সে জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের রতন মিয়ার পুত্র।