ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল এলাকায় শনিবার বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় ৬ জন আহত হয়েছেন।
জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ-৩ অধীনে হালুয়াঘাট উপজেলার চকেরকান্দা নদীর চর এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রানা (৩০) নামে এক শ্রমিক নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি নাটোর ও রংপুর জেলায়।