রিয়াদ মাহরেজের একমাত্র গোলে ওয়াটফোর্ডের মাঠ থেকে একমাত্র গোলের জয় নিয়ে ফিরেছে লেস্টার সিটি। এ জয়ে লিগ শিরোপার জয়ের সম্ভাবনা আরও জোরালো করল দলটি।
শনিবার রাতে ম্যাচের ৫৬তম মিনিটে লেস্টারকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। হোসে হোলেবাসের হেড দিয়ে বাড়ানো বল বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যে পৌঁছে দেন আলজেরিয়ার এই ফুটবলার। চলতি লিগ মৌসুমে লিগে সপ্তদশ জয়ে শীর্ষে থাকা লেস্টার ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এগুলো।
৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিনের প্রথম ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ ড্র করা টটেনহ্যাম। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। শনিবার রাতের অন্য খেলায় স্টোক সিটির সঙ্গে ১-১ ড্র করে চেলসি। নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে উড়িয়ে দেয় অ্যাস্টন ভিলাকে। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সিটি চতুর্থ আর ২৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি দশম স্থানে আছে। গোল.কম।