খুলনায় বাস উল্টে কিশোরের মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে করিমন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। রবিবার সকাল ৯টার দিকে খুলনা–সাতক্ষীরা সড়কের চুকনগর কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে আসছিল। পথিমধ্যে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান যাত্রী করিমন নিহত হয় এবং বাসের ১৫ যাত্রী আহত হন।