ভোটের আগেই আওয়ামী লীগের ৬২ প্রার্থী নির্বাচিত

 
প্রথম ধাপের ৭৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। তবে এর আগেই ৬২টি ইউনিয়ন পরিষদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
রবিবার নির্বাচন কমিশনের সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানিয়েছেন, আর কোনো প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 
ফরহাদ হোসেন বলেন, প্রথম ধাপে ৭৩২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে থেকে ৬২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
 
নির্বাচিতদের মধ্যে বাগেরহাটে ৩৪ জন, মাদারীপুরে ১২, ঝালকাঠীতে চারজন, গোপালগঞ্জ ৩, ব্রাহ্মণবাড়ীয়ায় ২, ও ভোলায় ২ জন। এছাড়া বরিশাল, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা ও খুলনায় ১ জন করে নির্বাচিত হয়েছেন।