কাফরুলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজধানীর কাফরুলে ন্যাম গার্ডেনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'কোনো বাসার ছাদ থেকে ফেলে দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'