ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় সেকান্দর মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার সকালে পাইন্দং ফকিরাচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত সেকান্দার মিয়া নারায়ানহাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের মুহাম্মদ নুরুল আলমের ছেলে। 
 
জানা গেছে, ফটিকছড়ি- হেয়াঁকো সড়কের ফকিরাচান এলাকায় একটি ট্রাক মোটরসাইকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিকান্দর মিয়ার মৃত্যু হয়। 
 
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।