বেনিনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

বেনিনে রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার কার্ড বিতরণের ব্যাপারে উদ্বেগের কারণে এই নির্বাচনটি দুই সপ্তাহ পেছাতে হয়েছে।  পশ্চিম আফ্রিকার ছোট এই দেশটিতে গ্রিনিচ মান সময় ০৬০০ টায় ভোট গ্রহণ শুরু হয়। নয় ঘণ্টা সময় ধরে এটা চলবে। 
 
৪৭ লক্ষ মানুষের দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক ৩৩ জন প্রার্থী প্রথম দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট থমাস বনি ইয়াই সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দেশটিতে একজন প্রেসিডেন্ট ৫ বছরের জন্য নির্বাচিত হন। ভোট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষিত হবে বলে আশা করা হচ্ছে। এএফপি।