ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলেন সিমন্স

পিঠের ইনজুরির কারণে আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টি থেকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
 
৩১ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের বদলী খেলোয়াড়ের নাম অচিরেই ঘোষণা করা হবে। সিমন্সের আগে ক্যারিবীয় দল থেকে বাদ পড়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভো, অফ স্পিনার সুনীল নারিন ও অল রাউন্ডার কাইরন পোলার্ড।  ওয়ার্ল্ড টি টোয়েন্টি অংশগ্রহণের উদ্দেশ্যে সোমবার কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার আগে ওয়েস্ট ইন্ডিজ রোববার দুবাইয়ে ইংলিশ কাউন্টি ওয়ার উইকশায়ারের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে। বিশ্বকাপে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল। 
 
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলাইমেন বেন, কার্লোস ব্রাথওয়েইট, ডুয়াইন ব্র্যাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এ্যালশে নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর।