ত্রিশালে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। নিহত রাসেল গফরগাঁও উপজেলার বাসিন্দা।
 
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১২ টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এতে  এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী রাসেলের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ৩৫ যাত্রী আহত হন। গুরুতর আহত ১৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, চালক মাঝ পথে সহকারীকে গাড়িটি চালনা করতে দেয়। যে কারণে এ দুর্ঘটনায় ঘটেছে।