উত্তেজনায় কাঁপছে সারাদেশ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে স্বপ্নের ফাইনাল। বিজয় উদযাপন করতে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের বাইরে সমর্থকরা নিজেদেরকে বাহারি রঙে রাঙিয়ে নিচ্ছেন।
ঢাকার মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হতে যাচ্ছে রবিবার সন্ধ্যায়। নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবির মনোগ্রাম সম্বলিত এই গেম ফেস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেছেন। নিজেদেরকে রাঙিয়ে নিচ্ছেন বাহারি রঙে ।