গৌরীপুরে দুই চেয়ারম্যানসহ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত আসনে ১১৯ জন ও সাধারণ আসনে ৪শ জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত আসনে ৬ জন ও সাধারণ আসনে ১৭ জনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল ঘোষণা করেন।
 
১নং মইলাকান্দা ইউনিয়নে সাধারণ সদস্য জাহিরুল ইসলাম, ২নং গৌরীপুর ইউনিয়নে সংরক্ষিত সদস্য ফাতেমা খাতুন, মনোয়ারা খাতুন, সাধারণ সদস্য হারুন অর রশিদ, মো. আল আমিন, মো. আজিজ, মোস্তাকীম আহাম্মেদ শামীম, আমিরুল ইসলাম, হেকিম মিয়া, ৩নং অচিন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা, সংরক্ষিত আসনের সদস্য সুরাইয়া সুলতানা, শেফালী আক্তার, ৪নং মাওহা ইউনিয়নে সাধারণ সদস্য আব্দুল মান্নান, ৫নং সহনাটী ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য আনোয়ারা খাতু, ৬নং বোকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবেদ আলী, সাধারণ সদস্য আব্দুল মান্নান, নুরুল ইসলাম, ৭নং রামগোপালপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ সুরুজ, মাজহারুল ইসলাম, ৮নং ডৌহাখলা ইউনিয়নে সাধারণ আসনে ২জন, ৯নং ভাংনামারী ইউনিয়নে সাধারণ আসনে ১জন ও ১০নং সিধলা ইউনিয়নে সংরক্ষিত মোছা. কুলসুম, সাধারণ মোজাহার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার একেএম মোছা জানান, তাদের মধ্যে অনেকেই আপিল করেছেন, আপিল শুনানি শেষে চূড়ান্ত বাতিলের তালিকাও ঘোষণা করা হবে।