জাকার্তায় ২০১৬ সালের ৬ ও ৭ মার্চ ৫ম এক্সট্রা-অর্ডিনারি ওআইসি সম্মেলনে যোগদান করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফিলিস্তিনের রাষ্ট্রপতিকে অনুরোধে করা হয় তিনি যেন, তার দেশের অধিকৃত অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে মন্ত্রী পর্যায়ের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্য ওআইসি দেশগুলোর মন্ত্রীরা প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিনিধিগণ আগামীকালের জন্য 'ফিলিস্তিন ও আল কুদ আল-শরীফ' শীর্ষক জাকার্তা ঘোষণাপত্রের একটি খসড়া চূড়ান্ত করেছেন।
সম্মেলনের পাশাপাশি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও মুসলিম উম্মাহর বিষয়াদি নিয়ে আলোচনা করেন।