ম্যাচ শুরু সাড়ে ৯টায়, খেলা হবে ১৫ ওভার

মিরপুরে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি থেমে গেছে। রবিবার রাত সড়ে আটটায় মাঠ পর্যবেক্ষণে যান ম্যাচ অফিসিয়ালরা। মাঠ পর্যবেক্ষণ শেষে ম্যাচ অফিসিয়ালরা জানান খেলা শুরু হবে রাত সাড়ে ৯টায়।
 
রবিবার রাত সড়ে আটটায় মাঠ পর্যবেক্ষণে যান ম্যাচ অফিসিয়ালরা। মাঠ পর্যবেক্ষণ শেষে ম্যাচ অফিসিয়ালরা জানান, উইকেট ভালো আছে। আউটফিল্ড সামান্য ভেজা থাকলেও ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন সংশয় নেই। খেলা শুরু হবে রাত সাড়ে ৯টায়। ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন। সাধারণ একজন বলার ম্যাচে ৪ ওভার বল করার সুযোগ পান। ফিল্ডিং রেস্ট্রিকশন থাকবে ৫ ওভার। সাধারণ ম্যাচে রেস্ট্রিকশন থাকে ৬ ওভার।
 
রবিবার থেকেই কালো মেঘ ছিল স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে তখন পিচের উপর আবরণ রাখাই দায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো। প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।।সন্ধ্যা সাতটায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। সাড়ে সাতটায় খেলাও তাই শুরু হয়নি।