এশিয়া কাপের ফাইনাল খেলা দেখতে রাজধানীর শাহবাগে গণজোয়ার নেমেছে। শাহবাগে বড় পর্দায় হাজার হাজার ক্রিকেটপ্রেমী খেলা উপভোগ করেন।বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা সবার।
ঝড়-বৃষ্টি উপেক্ষা টিকেট বঞ্চিত এদিন শাহবাগে ভির করেছেন।ঢাক-ঢোল, ভুভুজেলার শব্দ আর উল্লাসধ্বনিতে প্রকম্পিত হচ্ছে শাহবাগ।
IMG0
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।কিন্তু রবিবার বিকেল থেকেই কালো মেঘ ছিল রাজধানীর আকাশ। সন্ধ্যায় শুরু গুড়ি বৃষ্টি। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে পিচের উপর আবরণ সরে যায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো। প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।।সন্ধ্যা সাতটায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
রাত সাড়ে ৯টার পর শাহবাগে গিয়ে দেখা যায়, টিকেট না পেয়ে ক্রিকেটপ্রেমীরা শাহবাগের বড় পর্দায় খেলা দেখতে এসেছেন। বাংলাদেশ এশিয়া কাপে চ্যাস্পিয়ন হবে এ আশায় করছেন সবাই।