৭ ওভারেই বাংলাদেশের অর্ধশতক

৭ ওভার ৪ বলেই ৫৪ রান করলো বাংলাদেশ। রবিবার এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে এই রান করে। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

এর আগে শুরুতে দলীয় ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে আশিস নেহরার বলে আউট হন তিনি। লং অনে তার ক্যাচ ধরেন পান্ডিয়া।

সৌম্য সরকারের পর অল্প সময়ের মধ্যেই আউট হন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৩০ রানে বুমরার বলে এলবিডব্লিউ হন তিনি। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারিতে ১৪ রান করেন তামিম।

এর আগে